Main Menu

বিভাগীয় সমাবেশ সফলে নগরীতে খেলাফত মজলিসের প্রচার মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সংকট নিরসনে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধসহ খেলাফত মজলিসের ৮দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২২ জুলাই শনিবার সিলেট রেজিস্টারী মাঠে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সংগঠনের সিলেট মহানগরী শাখার উদ্দ্যোগে নগরীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে বন্দরবাজার জামে মসজিদ গেইট থেকে প্রচার মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওঃ তাজুল ইসলাম হাসান বলেছেন- “এই জালীম সৈরাচারী সরকারের অধীনে কোন নির্বাচন দেশের জনগন মেনে নিবে না। সরকারের দুর্নীতির কারনেই আজ দেশে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। চাল, ডাল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। এই সরকার শুধু জনগণের ভোটাধিকার হরন করে নাই, মানুষের জান মালের নিরাপত্তা ও বাঁচার অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণ মূলক একটি নির্বাচন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরনের কোন বিকল্প নেই। দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে।”

খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহসভাপতি মাওলানা মুখলিছুর রাহমান, কাতার শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাছিব, যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সৌদী আরব আবহা শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওঃ শিব্বির আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওঃ মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওঃ মাশুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগরী সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সদস্য সচিব আফজাল হোসাইন কামিল, শ্রমিক মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওঃ সেলিম আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed