Main Menu

সিলেটে বিএনপির শোক র‍্যালী অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বিএনপির চলমান আন্দোলনের জনসম্পৃক্ততা দেখে আওয়ামীলীগ দিশেহারা হয়ে গেছে। এখন তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে হামলা করে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। তারা অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। গত পরশু লক্ষীপুর জেলার কৃষক দল নেতা সজীব হোসেনকে পুলিশ ও আওয়ামীলীগ ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে।শুধু তাই নত তারা আজ পুলিশকে সাথে নিয়ে অস্ত্র হাতে সারাদেশে তান্ডব চালাচ্ছে। কিন্তু কোন স্বৈর শাসক জোর করে ক্ষমতায় টিকতে পারে নাই শেখ হাসিনা ও পারবে না । দেশবাসী ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে এসেছে। গুম-খুন ও মামলা-হামলা করে ক্ষমতায় ঠিকে থাকতে পারবে না।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নগরীর রেজিস্ট্রারী মাঠে বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে বুধবার লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত শোক র‍্যালীপূর্ব সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‍্যালীটি নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- এডভোকেট আশিক উদ্দিন আশুক, ফখরুল ইসলাম ফারুকএ কে এম তারেক কালাম, শহীদ আহমদ, সৈয়দ মিসবাহ উদ্দিন, ডাঃ নাজমুল ইসলাম, নজমুল হোসেন পুতুল , নজিবুর রহমান নজীব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল প্রমূখ।

Share





Related News

Comments are Closed