সিলেটের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক : ৩৬০ আউলিয়ার পূণ্যভুমি খ্যাত পবিত্র নগরি সিলেট। এ নগরির অলিগলিতে রয়েছে আবাসিক ও অনাবাসিক হোটেল। দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি হোটেলে অসামাজিক কার্যকলাপসহ মাদক বিক্রির অভিযোগ গণমাধ্যমে উঠে আসলেও নেওয়া হচ্ছেনা কোনো আইনানুগ ব্যবস্থা।
সর্বশেষ হযরত শাহজালালসহ (র.) ৩৬০ আউলিয়া স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অসামাজিক কার্যকলাপ রোধে সিলেট মহানগর পুলিশের কমিশনার বরাবর লিখিত অভিযোগ প্রদানের পাশাপাশি এর অনুলিপি প্রশাসনের বিভিন্ন সংস্থায় প্রেরণ করা হয়।
স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মো. আব্দুল লতিফ সরকার, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ আহমদ ও সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া তালুকদার স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, সিলেট মহানগরীর সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেল, মেঘনা আবাসিক হোটেল, বন্দরবাজারের তালহা রেষ্ট হাউজ, দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে থাকা যাত্রীসেবা আবাসিক হোটেলসহ অন্যান্য হোটেলগুলোতে নিয়মিত বাইরের জেলা থেকে যৌণকর্মীদের এনে অনৈতিক কার্যকলাপ চালানো হচ্ছে।
পাশাপাশি এসব আবাসিক হোটেলে মাদক সেবন ও মাদক বিক্রিও করা হয়। উঠতি বয়সী স্কুল পড়ুয়া ছাত্ররা পরিবারের সদস্যদের অজান্তে এসব হোটেলে যাতায়াতের পাশাপাশি তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হচ্ছে।
এছাড়া স্থানীয় তরুণ ও যুব-সমাজের একটি অংশ এসব হোটেলে নিয়মিত যাতায়াতের ফলে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।
নেতৃবৃন্দ অচিরেই এসব অসামাজিক কার্যকলাপের আস্তানা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed