জাবি ফার্মেসী বিভাগের ৩ জন জ্যেষ্ঠ শিক্ষকের বিদায় সম্বর্ধনা
জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সোমবার দুপুর ২ টায় ফার্মেসী বিভাগ থেকে অবসর গ্রহণকারী ৩ জন জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক এম শাহাবুদ্দিন কবীর চৌধুরী, অধ্যাপক এ ওয়াই শেখ ফিরোজ উদ্দিন আহমেদ চৌধুরী এবং অধ্যাপক ড. মো. রফিকুজ্জামানকে বাংলাদেশ ফার্মেসী স্টুডেন্টস’ এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়।
৪৭তম ব্যাচের ফাতেমাতুল জান্নাত তানজুমের সঞ্চালনায় এবং বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ দিদারে আলম মুহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদায়ী শিক্ষকবৃন্দ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নূহু আলম।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিলেন এই বিভাগের এককালীন শিক্ষক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক ড. সাব্বির হায়দার।
নির্ধারিত সময়ের অল্পক্ষণের মধ্যেই বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে সভাকক্ষটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
শিক্ষার্থীগণ ফুলের তোড়া দিয়ে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিভাগের ১ম ব্যাচের ছাত্র বর্তমানে বিভাগের অধ্যাপক ড. মোঃ সোহেল রানা। তিনি তাঁর বক্তৃতায় চমৎকারভাবে এ বিভাগের সূচনা লগ্নে বিদায়ী শিক্ষকগণ যে কঠোর পরিশ্রমের মাধ্যমে এ বিভাগের ভিত্তি গড়ে দিয়েছিলেন তা তুলে ধরেন।
বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং এই বিভাগে তাঁদের সুদীর্ঘ কর্মমুখর দিনগুলোর স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বিপিএসএ সভাপতি ৪৬তম আবর্তনের মোঃ ফাহিম শাহরিয়ার এবং ৪৭তম আবর্তনের তাসনোভা তাজ প্রাপ্তি, এলামনাই-এর পক্ষ থেকে বিভাগের ১ম ব্যাচের ছাত্র বর্তমানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) মিয়াজ উদ্দিন মাহমুদ এবং ৪র্থ ব্যাচের ছাত্রী বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ফার্মেসীর অধ্যাপক ড. শারমিন্দ নীলোৎপল এবং বর্তমান ও সাবেক শিক্ষকদের মধ্য থেকে প্রফেসর ড. সাকিবা ইয়াসমিন, প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার এবং প্রফেসর ড. সাব্বির হায়দার।
প্রফেসর ড. সাব্বির হায়দার বিদায়ী শিক্ষকদের সাথে তাঁর কাজের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি এদেশে ফার্মেসী শিক্ষার অগ্রদূত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মরহুম প্রফেসর এমেরিটাস ড. আবদুল জব্বার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালীন শিক্ষক এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. আবদুল গনির অবদান স্মরণ করেন। এছাড়া, মাইক্রোবায়োলজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: সালেকুল ইসলাম উক্ত বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রফেসর এম শাহাবুদ্দিন কবীর চৌধুরীর সাথে তাঁর কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে বক্তব্য রাখেন।
বিদায়ী শিক্ষকগণ এই বিভাগে তাঁদের দীর্ঘ পদচারণার আলেখ্যে যেসব বাঁক-খাঁজ ও চড়াই-উৎরাই পেরিয়ে এই বিভাগ আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে তাতে তাদের সন্তোষ প্রকাশ করেন এবং সামনে এ বিভাগের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে দেয়া উপহার তুলে দেন। তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় ডিন মহোদয় এই চমৎকার আয়োজনের অংশ হতে পেরে তাঁর আনন্দ ব্যক্ত করেন এবং বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরিশেষে, সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সভার সমাপ্তি টানেন।
Related News
দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার, হাসপাতালে ভর্তি চালক-সহকারী
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়েRead More
দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মায় পড়ে গেল বাস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকেRead More



Comments are Closed