ভোট কেন্দ্র থেকে বের করে হিরো আলমকে মারধর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে পিটিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা। হামলাকারীরা নৌকা মার্কার ব্যাজ পরে ছিলেন। ভোট কেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে এনে রাস্তায় ফেলে হিরো আরমকে মারধর করেন তারা
সোমবার (১৭ জুলাই) বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর এ হামলা হয়।
মারধর থেকে বাঁচতে একপর্যায়ে হিরো আলম দৌড়ে পালান। হামলাকারীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেন। হিরো আলম এক পর্যায়ে বনানীর ২৩ নম্বর সড়কে একটি স্থানে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে একটি গাড়িতে করে চলে যান।
বিকেল তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন হিরো আলম। সেখানে তিনি একটি নারী ভোট কেন্দ্রে যান। এ সময় নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা পেছন থেকে হিরো আলমকে উদ্দেশ্য করে গালমন্দ করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে চলে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়া যান। তখনও পিছু নেন উত্তেজিত নেতাকর্মীরা।
স্কুলের প্রাঙ্গণ থেকে বেরুনোর পরে হিরো আলমের পাশে পুলিশ সদস্যরা ছিলেন না। স্কুল থেকে বের হয়ে ফটকের সামনে দিয়ে সোজা ১৬ নম্বর সড়কের দিকে দ্রুত এগুতে থাকেন হিরো আলম। একপর্যায়ে দলীয় নেতাকর্মীরা হিরো আলমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন, তখন তাকে এলোপাতাড়ি তারা মারধর করেন।
হিরো আলমের সঙ্গীরা তাকে রক্ষা করে সামনের দিকে নিয়ে গেলে ২৩ নম্বর সড়কের ব্লক এ পর্যন্ত তাকে পেছন থেকে ধাওয়া করা হয়।
হিরো আলমকে উদ্দেশ্য করে উত্তেজিত নেতাকর্মীদের বলতে শোনা যায়, সে করে টিকটক, সে হলো জোকার, সে কেন গুলশান-বনানীর এমপি হতে চায়। এমপির মানে সে জানে?
কেউ কেউ আবার বলছিলেন, তারে খালি দৌড়ানি দে, মারধর করা লাগব না। হিরো আলম চলে যাওয়ার পর পুলিশ হিরো আলমকে মারধরকারীদের একজনকে আটক করে।
Related News
সাভারে স্ত্রী হত্যার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে স্ত্রী রিয়া মনি (২১) হত্যা মামলায় সাভার পৌরRead More
গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে ২৪ শিক্ষার্থী ওRead More



Comments are Closed