বিশ্বনাথে ইউপি নির্বাচনে আজীবনের জন্য বহিস্কৃত হলেন বিএনপির ৪ নেতা
বিশ্বনাথ প্রতিনিধি : ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস) ইউনিয়ন পরিষদের নির্বাচনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ‘চেয়ারম্যান’ পদে প্রতিদ্বদ্বীতা করায় বিএনপির ৪ নেতাকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিস্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বহিস্কৃত নেতারা হলেন- সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক খায়রুল আমীন আজাদ ও দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ মো. আরব খান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed