Main Menu

সৌ‌দি আরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক: সৌদি আরবের দাম্মামে আগুনে পুড়ে সাত বাংলাদেশিসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়া‌দের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত সৌদি আরবের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি ফার্নিচারের কারখানায় সন্ধ্যায় (মাগরিবের নামাজের সময়) অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে কারখানার নয়জন কর্মী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। মারা যাওয়াদের মধ্যে তিনজন নাটোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে।

র্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), মো. ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো. রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।

অগ্নিদুর্ঘটনায় আহত বাংলাদেশি দুইজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন বলেও জানিয়েছে দূতাবাস।

Share





Related News

Comments are Closed