বিয়ানীবাজারে গাঁজাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ পরিদর্শক (নি.) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে ৭ এপিবিএন এর একটি দল বিয়ানীবাজার উপজেলার আষ্টসাঙ্গন গ্রাম থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোনা গ্রামের (বর্তমানে আষ্টসাঙ্গন বিয়ানীবাজার) মৃত মোক্তার হোসেনের ছেলে মো. এংরাজুল মিয়া ওরফে ইসলাম ও একই উপজেলার মাতুরকান্দি গ্রামের (বর্তমানে জলডুব, বিয়ানীবাজার) বিলেরপারের মৃত আব্দুল জলিলের ছেলে ছাদেক।
এ ঘটনায় এসআই মো. আবু তাহের বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় এজাহার দায়ের করেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed