কোম্পানীগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ ১
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জে নৌকা ডুবে ফরিদ মিয়া (৪৩) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (১২ জুলাই) ভোর ৫টায় লম্বাকান্দির পশ্চিম হাওরে এ ঘটনা ঘটে।
ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর পুত্র।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া সাংবাদিকদের বলেন, বুধবার ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে আফালে নৌকা ডুবে যায়। এর মধ্যে ৪৪জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে আছি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং নিখোঁজের সত্যতা নিশ্চিত করে জানান, জনপ্রতিনিধিগণ ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশের পাশাপাশি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed