নাগরিকদের সতর্ক করল আমেরিকা দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ আমেরিকা দূতাবাস।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের ওয়েবসাইট থেকে এ সতর্কতা জারি করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি কিংবা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো দেশজুড়ে সমাবেশ এবং অন্যান্য নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে।
নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক এসব কর্মকাণ্ড আরও বাড়তে পারে। এ অবস্থায় আমেরিকান নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ কিংবা সহিংসতায় রূপ নিতে পারে।
নাগরিকদের উদ্দেশে আমেরিকান দূতাবাস বলেছে, আপনাকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনাসহ আশপাশের পারিপার্শ্বিক বিষয়ে সচেতন থাকতেও হবে।
এ ছাড়া দূতাবাসের পরবর্তী আপডেটগুলোতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed