সিসিকের দুদিনব্যাপী টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো সিলেট মহানগরীতেও কোভিড-১৯ এর ৩য় ও ৪র্থ ডোজের টিকাদান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট সিটি করপোরশেনের স্বাস্থ্য বিভাগ জানায়, মহানগরীরর ৪২টি ওয়ার্ডের মোট ৮৪টি টিকা কেন্দ্রের মাধম্যে এ টিকা প্রদান করা হয়েছে। কিন্তু চাহিদা মোতাবেক টিকার সরবরাহ না থাকায় লক্ষ্যমাত্র অর্জন সম্ভব হয়নি।
টিকা স্বল্পতার কারণে অনেক টিকাগ্রহিতা কেন্দ্রে আসলেও টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে তাদের। এজন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য সিলেট সিটি কর্পোরেশনকে টিকা সরবরাহ করে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিসিককে দশ হাজার ডোজ টিকা প্রদান করা হয়। তবে দুদিনের ক্যাম্পেইনে টিকাগ্রহীতার সংখ্যা তার থেকে অনেক বেশি থাকায় সকলকে টিকা দেয়া সম্ভব হয়নি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed