Main Menu

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ডোমারে বিক্ষোভ

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ সুইডেনে রাষ্ট্রীয় সহযোগীতায় কোরআন অবমাননার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর আয়োজন করেন উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখা।

শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে বাটার মোড় থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল উলামা মাশায়েখ পরিষদ ডোমার শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল খালেকের নেতৃত্বে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে বাটার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় ডোমার রেল ষ্টেশন মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম অরেফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উলামা মাশায়েখ পরিষদ ডোমার শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মোসলেহুদ্দীন শাহ, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা আবু সাঈদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। সেই সঙ্গে ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

Share





Related News

Comments are Closed