শ্রীমঙ্গলে ছিনতাইকারী ও সন্ত্রাসী ব্লেড রবিকে কুপিয়ে হত্যা
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাইকারী ও সন্ত্রাসী ব্লেড রবি (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃক্তরা।
সোমবার (২৬ জুন) ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্লেড রবি ব্রাহ্মণবাড়িয়া জেলার পতেপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। সে দীঘ দিন যাবত শ্রীমঙ্গলে বসবাস করে আসছে।
জানা যায়, রোববার রাতে ব্লেড রবিকে শ্রীমঙ্গল উপজেলার শাহীভাগ এলাকার রেললাইনের পাশে অজ্ঞাত লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, তার বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। এছাড়াও সে পেশায় একজন ছিনতাইকারী ও সন্ত্রাসী।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed