Main Menu

জামালের কারামুক্তিতে যুবদলের সংবর্ধনা

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন কারাবরণ শেষে জামিনে মুক্তির পর সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

রোববার (২৫ জুন) রাতে নগরীর যতরপুরস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যাতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, যুবদল নেতা শাহেল আহমদ ও স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক প্রমূখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed