পিকআপ ভ্যানের চাপায় কলেজছাত্র নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় মোহন মিয়া (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহন মিয়া উপজেলার কবিরপুর গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র। সে বাহুবল অনার্স কলেজের শিক্ষার্থী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম ভূইয়া জানান, মোহন মিয়া নামে ওই কলেজ ছাত্র বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলো। এসময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পিকআপসহ ড্রাইভারকে আটক করা হয়।
Related News
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More
হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলায় একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনেরRead More



Comments are Closed