সিলেটে সাংবাদিকদের উপর পুলিশের হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে নগরীর নাইওরপুলে সাংবাদিক দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এটিএম তুরাব ও দৈনিক মানব কণ্ঠের সিলেট প্রতিনিধি মিঠু দাস জয়ের উপর কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এর হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, গণমাধ্যমে কর্মরত সৎ নির্ভিক সাংবাদিকদের মধ্যে এসব ঘটনায় চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা ও দেশপ্রেমিক সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র কোন ভাবে এড়াতে পারে না। এসব ঘটনায় সাংবাদিক পরিবারের মা-বাবারা খুবই দুশ্চিন্তায় আছেন। জনগণের দুঃখ-দুর্দশা, দুর্নীতি, অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করা এই সাহসী সাংবাদিকরা শুধু সাংবাদিকই নন, তারা হচ্ছেন জনগণের প্রতিনিধি। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নেতৃবৃন্দ জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed