সিলেট জেলা পরিষদের প্রায় ৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৯৬ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ২ টায় জেলা পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান।
এসময় জানানো হয় জেলা পরিষদের বাইস টিলার কাছে অবস্থিত ন্যাচারাল পার্কের উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ৩৭ একর জায়গার উপর অবস্থিত ন্যাচারাল পার্কে নৌকা ভ্রমণ, স্নেকবারসহ দর্শনীয় ও পর্যটকদের আকর্ষণের জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা বাজেট নির্ধারণ করে বাজেট অনুমোদনের জন্য পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ভূমি উদ্ধার করে নিজস্ব আয় বর্ধনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।
বাজেটে নিজস্ব তহবিল, সরকারি অনুদান, বিভিন্ন খাতে আয় এবং সংস্থাপন, বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় সমান ধরে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা পরিষদ সিলেট-এর প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ,প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, জেলা পরিষদ সদস্য তামান্না আকতার হেনা, সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, মনিজা বেগম, মোছাদ্দিক আহমদ, নাহিদ হাসান চৌধুরী, মোঃ নাসির উদ্দিন, মোঃ আঃ হামিদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ফয়জুল ইসলাম (ফয়ছল), মোহাম্মদ খছরুল হক, মোঃ শাহাজাহান, সুবাস দাশ, আপ্তাব আলী কালা মিয়াসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কমকতা-কমচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed