Main Menu

সিসিক কাউন্সিলর রেজওয়ানের বাসায় হামলা-ভাঙচুর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসা ও অফিসে হামলার ঘটনা ঘটেছে। এসময় তাঁর বোন আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বড়বাজারস্থ তাঁর নিজ বাসায় হামলা করেন প্রতিদ্বন্দী প্রার্থী সাহেদ সিরাজের অনুসারীরা।

রেজওয়ান আহমদ জানান, নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেদ সিরাজ ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবদুল্লাহ শফি সাইদ ওরফে ডোম সাহেদের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশী অস্ত্রসহ আমার অফিস ও বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হামলায় আমার বোন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ফল প্রকাশের পরপরই সাহেদ সিরাজের অনুসারীরা বড়বাজার-গোয়াইপাড়া সড়ক অবরোধ করে ও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে। এসময় এলাকার জনসাধারণকে হুমকি ধামকি দেয়।

উল্লেখ্য- বুধবার অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রেজওয়ান টানা চতুর্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ঝুঁড়ি মার্কা প্রতীকে রেজওয়ান আহমদ পেয়েছেন ২৩৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকে সাহেদ সিরাজ পেয়েছেন ২৩২৪ ভোট। এই ওয়ার্ডে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

Share





Related News

Comments are Closed