নূর-রাশেদকে বহিষ্কার করলেন রেজা কিবরিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করেছেন ড. রেজা কিবরিয়া।
মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি নিজেই। একই সঙ্গে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করার কথা জানিয়েছেন ড. রেজা কিবরিয়া। গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া নূর ও রাশেদের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র, ২১ দফা কর্মসূচি, লক্ষ্য-উদ্দেশ্য এবং মূলনীতি বিরোধী কাজ করা, মানি লন্ডারিং আইন ও সন্ত্রাস বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠা, ইসরাইলসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ, অনৈতিক আর্থিক লেনদেনসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে উষ্কানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো: নুরুল হক নূরকে কেন্দ্রীয় আহবায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হলো। একইসঙ্গে এই প্রক্রিয়ায় সহযোগীতা করায় কেন্দ্রীয় আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক মো. রাশেদ খানকে সাময়িক অব্যাহতি দেয়া হলো। উভয়কে দলের দপ্তর বরাবর আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত কোটা সংষ্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক ও গণঅধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে (মো: আল মামুন) ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করছি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed