ভোটকেন্দ্রে ১৭৪৭টি সিসি ক্যামেরা, কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ ভোটের সরঞ্জাম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোট কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ ভোটের সরঞ্জামাদি। মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম শুরু হয়।
ইতোমধ্যে সিসিকের ভোটকেন্দ্রগুলোতে ১৭৪৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করা গেলেও, বৈরি আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে জানান তিনি।
ফয়সল কাদের আরও জানান, ভোটের দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোট হবে ইভিএমে এবং কেন্দ্রে ভোট পরিস্থিতি এবারও সিসি ক্যামেরায় তদারকি করবে কমিশন।
তিনি জানান, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে পাঁচ স্তরের মধ্যে পুলিশ, রব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে ইভিএমসহ নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরুর কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে তা বাধাগ্রস্ত হয়। কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম নিয়ে যেতে বেশ বেগ পেতে হয় প্রিজাইডিং কর্মকর্তাদের।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র অনুযায়ী, সিলেট সিটির নির্বাচনে মেয়র পদে আট জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি। প্রতিটি ভোট কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা।
মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এই সিটি করপোরেশন নির্বাচনে ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানান ফয়সল কাদের। সিটিতে ভোটকেন্দ্রে ১৭৪৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
আগামীকাল বুধবার (২১ জুন) সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।এবার ৪২টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।
Related News
শিগগিরই বেশ কিছু দেশে শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শিগগিরই বেশ কিছু দেশে শ্রমবাজার খুলবে জানিয়ে প্রবাসী কল্যাণRead More
সাংবাদিক আফতাব উদ্দিনের ভ্রাতৃবিয়োগ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক মো: আফতাব উদ্দিনের সহোদর বিলাল আহমদ (৫০) ইন্তেকালRead More



Comments are Closed