বুধবার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বুধবার (২১ জুন) বন্ধ রাখা হবে।
গত রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ জুনের প্রজ্ঞাপন মোতাবেক সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২১ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে।
বুধার (২১ জুন) সিলেট সিটি করপোরশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী পুলো এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed