বিশ্বনাথে বজ্রপাতে যুবক আহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে রোববার (১৮ জুন) সকালে বজ্রপাতে সুজন আহমদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূর বক্সের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বৃষ্টি চলাকালে তেলিকোনা গ্রামের দক্ষিণে অবস্থিত শীতলী দেবীর মন্দিরের কাছের জমিতে থাকা নতুন পানিতে মাছ ধরছিল সুজন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে সে পানিতে লুটিয়ে পড়ে।
বজ্রপাতে তার পেটের কিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থলের অদূরে মাছ শিকারে থাকা পার্শ্ববর্তি পালেরচক গ্রামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন। এরপর সুজনের আত্বীয়-স্বজন চিকিৎসার জন্য তাকে নিয়ে যান।
গুরুতর আহত সুজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আহত সুজনের চাচাতো ভাই মোজাহিদ আলী।
Related News
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদRead More
সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকারের কসমেটিকসসহRead More



Comments are Closed