Main Menu

সিসিকের ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদের সমর্থনে সাংবাদিক টিমের গণসংযোগ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ১৫ বছর ধরে সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য সাংবাদিক রেজওয়ান আহমদ। সেই ধারাবাহিকতা ধরে রেখে ঝুড়ি প্রতীক নিয়ে ৫নং ওয়ার্ডের কাউন্সলর প্রার্থী হয়েছেন তিনি।

রোববার (১৮ জুন) তার সমর্থনে গণসংযোগ করেন তার সহকর্মী সাংবাদিকরা। নগরীর গোয়াইটুলায় চাষনী পীরের (রাহ.) মাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

প্রচারণাকালে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল বলেন, সাংবাদিকরা সাধারণত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন না, তারা নির্বাচনী হালচাল তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। কিন্তু এবার আমরা নির্বাচনী প্রচারণায় নামার কারণ হচ্ছে আমাদের দুজন সহকর্মী নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে ৫নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ এবং ২৭ নং ওয়ার্ডে মঈন উদ্দিন। আমরা তখনই তাদের পক্ষে প্রচারণায় নেমেছি যখন আমরা এই সার্টিফিকেট দিতে পারছি যে, আমাদের সহকর্মীদের ভোট দিলে তারা যদি নির্বাচিত হন তাহলে কখনো ওয়ার্ডবাসীকে মাথা নিচু হতে হবে না কিংবা তাদের কাউন্সিলরের জন্য লজ্জিত হতে হবে না।

Manual8 Ad Code

তিনি বলেন, সাংবাদিক হিসেবে আমরা রেজওয়ান আহমদকে দেখেছি একজন সৎ সাহসী সাংবাদিক হিসেবে। কাউন্সিলর হিসেবে সিলেট সিটি করপোরেশনে যারা সৎ সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন, সিলেটের জনগণের উন্নয়নের জোরালো ভূমিকা রাখতে পারেন সেইসব কাউন্সিলরদের একজন রেজওয়ান আহমদ। বারবার রেজওয়ান আহমদ এই ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন, আমরা আশাবাদী ২১ তারিখ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের একজন যোগ্য প্রার্থী হিসেবে তারা রেজওয়ান আহমদকে বেছে নিবেন।

Manual8 Ad Code

এসময় কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদ বলেন, আমি আসলে ৩ বারের কাউন্সিলর হিসেবে মানুষের ঘরে ঘরে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আমি আত্মবিশ্বাসী বিগত দিনের ন্যায় এবারও আমি বিপুল ভোটে নির্বাচিত হব। ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে আপনারা বিগত ১৫ বছর থেকে দেখেছেন, বাকিদেরও আপনারা চিনেন, আমাকে যদি যোগ্য মনে হয় তবে আপনারা আমাকে নির্বাচিত করুন। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ১৫ বছর জনপ্রতিনিধি থাকা অবস্থায় এক টাকা হারাম উপার্জন করিনি। এই শক্তি ও আদর্শ আমি পেয়েছি কারণ আমি সাংবাদিক ছিলাম। তিনি ওয়ার্ডবাসীর কাছে ওয়াদা করেন যদি ওয়ার্ডবাসী তাকে নির্বাচিত করেন তবে তিনি তাদের আমানতের পূর্ণ হেফাজত করবেন।

প্রচারণায় সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, ক্লাব সদস্য মো. মনিরুজ্জামান রনি, মেহেদী হাসান মিজু, জয়ন্ত কুমার দাস প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী সৈয়দ ফয়সল হোসেন চৌধুরী, স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান মাসুদ, আবদুল আহাদ, এনাম উল্লাহ, আফজল হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code