ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চারদিন হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসার ফিরেছেন বিএনপি চেয়ারপারসন।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার ও হৃদরোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এর আগে গত ১২ জুন মধ্যরাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ বোধ করেন খালেদা জিয়া। দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়। চারদিন চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়।
এর আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় ১০ বছর। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আরও সাত বছরের সাজা হয় বিএনপি চেয়ারপাসরসনের। তিনি তখনও পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরান কারাগারে ছিলেন। পরে অসুস্থতার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয়।
দেশে করোনার প্রকোপ শুরু হলে পরিবারের আবেদনে ২০২০ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদার দণ্ড স্থগিত করেন ছয় মাসের জন্য। ওই বছরের ২৫ মার্চ খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাড়িতে রয়েছেন। প্রতি ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে পরিবারের আবেদনে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed