পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থায়ীরা।
শনিবার (১৭ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে সড়কের দুর্গাপুর ও আনোয়ারপুরে পানি উঠে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ৭২ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, টানা বৃষ্টিপাত হওয়ায় পানি বৃদ্ধি পাচ্ছে। এখনও সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, শনিবার বিকেলে থেকে তাহিরপুর আঞ্চলিক সড়কে পানি উঠে সড়কটি ডুবে গেছে। এ কারণে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed