সিলেটে ট্রেনের সাথে অটোরিকশার ধাক্কা, চালক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মারকাজ সংলগ্ন রেললাইন ক্রসিংয়ের সময় ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এসময় সিএনজি অটোরিকশা চালক আটকা পড়লে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) রাত নয়টায় এ ঘটনা ঘটে। আহত সিএনজি চালকের নাম আব্দুল রহিম (৩২)।
জানা যায়, দক্ষিণ সুরমার মারকাজ সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ইঞ্জিনের সাথে সিএনজি অটোরিকশাটি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশার চালক গাড়িতে আটকা পড়েন। আধঘন্টা চেষ্টার পর দক্ষিণ সুরমা থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সিএনজি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed