ময়মনসিংহে বজ্রপাতে ২ মাদরাসা ছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ধোবাউড়ায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জরিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের জুঁতি মিয়ার মেয়ে লাবীবা আক্তার (৮) এবং ওমেদ আলীর মেয়ে মুর্শিদা আক্তার (১২)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাত হলে লাবীবা ও মুর্শিদা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধোবাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইনছান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed