সিলেটে ব্যবসা বানিজ্য ও বিনিয়োগে আগ্রহী অষ্ট্রেলিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ব্যবসা বানিজ্য ও বিনিয়োগে আগ্রহী অষ্ট্রেলিয়া। পর্যটন, শিক্ষাসহ অন্যান্য খ্যাতে সিলেট তথা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে অষ্ট্রেলিয়ান সরকার কাজ করছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র সাথে ঢাকাস্থ অষ্ট্রেলিয়ান দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারী ড. সাচা ব্লুমেন এ আগ্রহের কথা জানান। অষ্ট্রেলিয়ার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে সিটি কর্পোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৩ জুন) সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কুমারপাড়াস্থ বাস ভবনে ঢাকাস্থ অষ্ট্রেলিয়ান দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারী ড. সাচা ব্লুমেন’র সৌজন্য সাক্ষাৎ হয়।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাথে অষ্ট্রেলিয়ান সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সম্পর্ক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পত্নি সামা হক চৌধুরী, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সিসিকের আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed