ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের বেশ কিছু জায়গায় ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে দেশ দুটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্প দেশটির দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের উৎস জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের তথ্যমতে, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে লাহোর, পাঞ্জাব, ইসলামাবাদসহ বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়।
ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে, এখনও কোনো হতাহতা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed