সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারে ৩৫ লাখ টাকা বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে নিহত পরিবার ও আহত পরিবারদের মাঝে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণলয়ের পক্ষ থেকে ৩৫ লাখ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) দুপুর ১২টা থেকে নগরীর ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেখে নিহত ১৫ পরিবারকে ২ লাখ টাকা করে ও আহত ১৩ পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে বিতরণ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণলয়।
চেক বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণলয়ের যুগ্ম সচিব শ্রমিক কল্যান ফাউন্ডেশনের পরিচালক মো. মুহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মাহবুবুল আলম, মো. কাউছার আলী মির, ওসমানী মেডিকেলের ওয়ার্ড মাস্টার সোহেল আহমদ, জীবন দাস।
এর আগে বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নাজিরবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১১জন মারা যান।
খবর পেয়ে ফায়ারসার্ভিস ও দক্ষিণসুরমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ১৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে পর্যায়ক্রমে আরও ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি ১৪ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনরা জানান, আহত এবং নিহত সবাই নির্মাণ শ্রমিক। তাদের বেশিরভাগেরই বাড়ি সুনামগঞ্জের দিরাই সহ বিভিন্ন উপজেলায়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed