সিলেটে ফাস্ট লেন এডুকেশন ইউকে’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফাস্ট লেন এডুকেশন ইউকে-এর কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে নগরীর মীরবক্সটুলা মাদানি টাওয়ারের ৪র্থ তলায় ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন পূবালী ব্যাংক সিলেট অঞ্চলের সাবেক ডিজিএম জিয়াউল হক চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদানি টাওয়ার মসজিদের ইমাম আব্দুল বাছিত ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাস্ট লেন এডুকেশন ইউকে-এর সিইও মিজানুর রহমান, বিজনেস ডেভেলাপমেন্ট ম্যানেজার সুহেল মিয়া, ব্রাঞ্চ ইনচার্জ মিসবাহুল করিম প্রমূখ।
বক্তারা উচ্চ শিক্ষা গ্রহণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবাইকে আইএলটিএস-এ ভালো স্কোর করার পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষ হয়ে গড়ে উঠার আহবান জানান। জীবনে চলার পথে ইংরেজি ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ন বিষয়। শিক্ষা অর্জন করলে যে কোন সময়ে চলার পথে যে কোন সমস্যা সহজে মোকাবেলা করা সম্ভব।
ফাস্ট লেন এডুকেশন ইউকে-এর এমডি আব্দুল আজিজ জানান, ফাস্ট লেন ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসের মাধ্যমে আইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর করার সক্ষমতা অর্জনের জন্য কাজ করে। পাশাপশি যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা এবং আয়ারল্যান্ড-এর স্টুডেন্ট ভিসা প্রসেস করবে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed