কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে একে বাংলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ গুড নেইবারস বাংলাদেশ এর কার্যালয় মাঠে বিজ্ঞান মেলা শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের শিক্ষক মাহিমা আক্তার মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ।
আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজান, প্রোগ্রাম অফিসার সমীরন বিশ্বাস, সিডিপি সদস্য শাপলা বেগম, সাংবাদিক মো. মোনায়েম খান প্রমুখ।
বিজ্ঞান মেলায় গুড নেইবারস বাংলাদেশ এর একে বাংলা স্কুলের ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন উদ্ভাবন, অগ্নিনির্বাক যন্ত্র, রাস্তার কাজে ব্যবহৃত মেশিন, ধান মাড়াই, স্পিট বোর্ড, এসি, ফ্রিজ, আদর্শ বিদ্যালয়, আদর্শ গ্রামসহ নানা ধরনের প্রযুক্তি ডিসপ্লে করা হয়। দিনব্যাপী বিজ্ঞান মেলায় মোট ৮টি ষ্টল অংশ নেয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed