শ্রীমঙ্গলে লেবু বাগান শ্রমিক চম্পা লাল মুন্ডা খুন, গ্রেপ্তার ১
শ্রীমঙ্গল প্রতিনিধি: স্ত্রীর সাথে শারীরিক মেলামেশা দেখে ফেলায় খুন হলেন লেবু বাগান শ্রমিক চম্পা লাল মুন্ডা (৩৭)। এ ঘটনায় সোমবার বিশ্বনাথ তাঁতী (৪৫) কে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাত্রখলা চা বাগান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুনের ঘটনাটি ঘটে রবিবার (১৪ মে) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুবাড়ী এলাকায়।
নিহত চম্পা লাল মুন্ডা কমলগঞ্জ উপজেলার পদ্ধছড়া চা বাগানের রামজি মুন্ডার পুত্র। সে শ্রীমঙ্গল ডলুছড়া এলাকার জনক দেববর্মার লেবু বাগানে শ্রমিকের কাজ করে আসছিল।
নিহত চম্পা লাল মুন্ডার মৃত্যু রহস্য উদঘাটন করতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম মাঠে নামে। ঘটনা তদন্ত করতে ঘটনাস্থলে গিয়ে পুলিশের চোখে পড়ে একই লেবু বাগানের শ্রমিক বিশ্বনাথ তাঁতীর বাড়ির উঠানে ও রাস্তায় রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগ দেখে চম্পা লাল মুন্ডার খুনি হিসেবে বিশ্বনাথ তাতীঁকে সন্দেহ করেন তদন্তকারী দল। তবে বিশ্বনাথ তাঁতীকে তার বাড়িতে খোঁজে পায়নি পুলিশ। এক পর্যায়ে বিশ্বনাথ তাঁতীকে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পার্থখলা চা বাগান থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বিশ্বনাথের কাছ থেকে নিহত চম্পা লাল মুন্ডার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে বিশ্বনাথ তাঁতী জানায়, চম্পা লাল মুন্ডাকে তার স্ত্রীর বিছানায় শুয়ে থাকতে দেখে লাঠি দিয়ে কপালে ও পিঠে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃত বিশ্বনাথ তাঁতীকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed