সিকৃবিতে তথ্য অধিকার আইন ও বিধি নিয়ে সচেতনা বৃদ্ধিতে শোভাযাত্রা
সিকৃবি সংবাদদাতা: তথ্য অধিকার অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে সোমবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত এই শোভাযাত্রাটির নেতৃৃত দিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। বিশ^বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ এই শোভাত্রায় অংশ নিয়েছেন।
তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ হয়। সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে এই তথ্য অধিকার আইন ও বিধি-বিধানের বাস্তবায়ন করা হয়।
Related News
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটেরRead More
সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুRead More



Comments are Closed