কানাইঘাটে ১৯২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট থেকে ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ করিম উদ্দিন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ মে) বিকাল ৩টার দিকে কানাইঘাট থানার ওসি মো. গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব থেকে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী উপজেলার নারাইনপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অন্যন্যা মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে ওসি মো. গোলাম দস্তগীর আহমেদ জানান, আটক আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত মদ সংগ্রহ করে সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছিল।
আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মো. গোলাম দস্তগীর আহমেদ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed