দুর্ঘটনায় নিহত নারীর লাশ পড়ে আছে ওসমানী হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত নারীর (৪০) লাশ পড়ে আছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মিলছে না তার পরিচয় বা স্বজনদের খোঁজ। পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ নেওয়াসহ নানা চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান- গত ৪ মে দুপুরে সিলেটে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অজ্ঞাত ওই নারী। তার বয়স আনুমানিক ৪০ বছর। পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করলে পরদিন সকালে তিনি হাসপাতালে মারা যান।
অজ্ঞাত এই নারীর নাম-ঠিকানা ও পরিচয় সনাক্তকরণের জন্য পুলিশের সিআইডি টিম তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করেন। কিন্তু তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed