কোম্পানিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের ৬ ইউনিয়ন কমিটি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোম্পানিগঞ্জ উপজেলার অধীনস্থ ৬ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।
১১ মে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের সম্মতিক্রমে ৬ ইউনিয়নের কমিটি অনুমোদন করেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন ও সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল।
ঘোষিত কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন-
১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডাঃ হুমায়ুন কবির জুয়েল,সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আফাজ উদ্দিন, সদস্য সচিব মিজানুর রহমান।
৩ নং তেলিখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব আলিম উদ্দিন।
৪ নং ইসাকলস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান।
৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কবির আহমদ,সদস্য সচিব শামসুদ্দিন।
৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব বশির আহমদ।
কমিটি অনুমোদন ও হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরোয়ার রেজা, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন ও সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed