জকিগঞ্জে বিএনপির ৭২ নেতাকর্মীর মুক্তিদাবী জেলা বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার একটি পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফকে রাখাকে কেন্দ্র করে জকিগঞ্জের একটি ভিত্তিহীন মামলায় জকিগঞ্জ উজেলার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৭২ জন নেতাকর্মী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসর্পন করলে তাদের জামিন না মঞ্চুর করে কারাগারে পাঠানো হয়েছে।
এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও কারাগারে থাকা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে একটি মিথ্যা মামলা দায়েরের পর ইতিমধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটে মুক্ত হয়েছে। এখন নতুন করে ৭২ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে কারাগারে থাকা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed