গোলাপগঞ্জে রাস্তার পাশে থেকে নবজাতকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইলে রাস্তার পাশে ওড়নায় প্যাঁচানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।
সোমবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের রাস্তার পাশ থেকে নবজাতকটির লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন এলাকাবাসী।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের রাস্তার পাশে ওড়নায় প্যাঁচানো এক নবজাতকের লাশ পড়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে শিশুটি মায়ের পেটে ৫-৬ মাসের হবে। পরিপূর্ণ হওয়ার আগেই শিশুটিকে প্রশব করিয়ে অজ্ঞাত কেউ রাস্তার পাশে ফেলে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার এস আই পার্থ সারথি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed