কুলাউড়া প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের এক সভা রোববার (৭ মে) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার ডাক সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, পৌর মেয়র ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।
সভায় প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনের জন্য গত ৩০ এপ্রিলের সভায় দায়িত্বপ্রাপ্ত প্রেসক্লাব সদস্য অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হান্নানসহ তিন সদস্যের কমিটি পুনর্গঠিত নুতন কমিটি ঘোষনা করেন।
কমিটির পক্ষে অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান নুতন কমিটির নাম ঘোষনা করেন।
এতে সভাপতি পদে এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক পদে মোঃ খালেদ পারভেজ বখশকে পুনরায় স্ব-স্ব পদে বহাল রেখে কমিটি পুর্নঃগঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সুশীল সেন গুপ্ত ও এম মছব্বির আলী, সহ-সম্পাদক আব্দুল কুদ্দুছ, সাংগঠনিক মোঃ জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক তারেক হাসান, দপ্তর সাইদুল হাসান সিপন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, ক্রীড়া- সাংস্কৃতিক এইচডি রুবেল এবং সদস্য অধ্যক্ষ সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান, আব্দুল করিম বাচ্চু, সুমন আহমদ, রাসেল আহমদ, ইউছুফ আহমদ ইমন, এম আতিকুর রহমান আখই, আশরাফুল ইসলাম খান হিরো, মাহফুজ শাকিল, এম এ কাইয়ুম, হাবিবুর রহমান সুজন, শাহবান রশীদ চৌধুরী অনি, সালাহ উদ্দিন ও আকাশ আহমদ।
সভায় অধ্যক্ষ সফি আহমদ সলমান জানান পুর্নঃগঠিত কমিটির মেয়াদ হবে আগামী ডিসেম্বর (২০২৩ সাল) পর্যন্ত। পরবর্তীতে নুতন কমিটি ঘোষনা করা হবে। তিনি সংগঠনের স্বার্থে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান।
এ ছাড়া সভায় আশরাফুল ইসলাম খান হিরো, এম আতিকুর রহমান আখই, এম এ কাইয়ুম, জহিরুল ইসলাম, মাহফুজ শাকিল, এস আর অনি চৌধুরী, সালাউদ্দিন, হাবিবুর রহমান সুজন ও আকাশ আহমদসহ ৯ জনকে গত সভায় প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় তাদের বরন করে নেয়া হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed