Main Menu

ওসমানীনগরে একদিনের ব্যবধানে ২ লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র একদিনের ব্যবধানে সিলেটের ওসমানীনগরে সড়কের পাশ থেকে আবারও বজেন্দ্র শব্দকর (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বজেন্দ্র পেশায় রিকশাচালক ছিলেন।

Manual3 Ad Code

শুক্রবার (৫ মে) বিকেলে বুরুঙ্গা ইউনিয়নের মহাসড়ক-বুরুঙ্গাবাজার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বজেন্দ্র উপজেলার তাজপুর ইউনিয়নের লালকৈলাশ গ্রামের মৃত রাজেন্দ্র শব্দকরের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে রাতে আর বাড়ি ফিরেননি বজেন্দ্র শব্দকর। শুক্রবার জামেয়া মোহাম্মদিয়া আবাসিক মাদরাসার নিকটবর্তী বুরুঙ্গা সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে এসআই মিল্টন দে বিপিএম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

Manual7 Ad Code

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual4 Ad Code

এর আগে বৃহস্পতিবার (৪ মে) উপজেলার তাজপুর এলাকায় পতিত জমি থেকে আনহার মিয়া (৩৫) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়। মাত্র একদিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code