Main Menu

সিসিক নির্বাচন: আওয়ামী লীগের ৪ উপকমিটি ঘোষণা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচারনর জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগ ৪টি উপকমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) বিকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

কমিটিগুলো হচ্ছে দপ্তর উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, মিডিয়া উপ-কমিটি, লিগ্যাল এইড উপ-কমিটি।

দপ্তর উপকমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে জগলু চৌধুরীকে। এ কমিটির সদস্যসচিব হলেন খন্দকার মহসিন কামরান। দুই সদস্য হলেন মো. মজির উদ্দিন ও অমিতাভ চক্রবর্তী।

Manual4 Ad Code

প্রচার উপ কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান জামিল। সদস্যসচিব অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। পাঁচ সদস্য হলেন, মতিউর রহমান মতি, সোয়েব আহমদ, গোলাম সোবহান চৌধুরী, শামসুল আলম সেলিম ও ডা. নাজরা চৌধুরী।

Manual1 Ad Code

মিডিয়া উপ কমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুকে। এ উপকমিটির সদস্যসচিব হলেন, রজত কান্তিগুপ্ত। সদস্য সংখ্যা পাঁচজন। তারা হলেন, গোলাম সোবহান চৌধুরী দীপন, শাহ মুজিবুর রহমান জকন, মকসুদ আহমদ মকসুদ, মুক্তাদির আহমদ মুক্তা ও সাজলু লস্কর।

লিগ্যাল এইড উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সদস্যসচিব অ্যাডভোকেট বেলাল উদ্দিন ও দুই সদস্য হলেন অ্যাডভোকেট আজমল আলী এবং অ্যাডভোকেট জাহিদ সারওয়ার সবুজ।

এছাড়াও সিলেট সিটি করপোরেশনের সবকটি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করা হয়েছে। সেগুলো হল, পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণ সুরমা জোন।

এসব অঞ্চলে প্রচারনার জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেয়া হয়েছে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code