Main Menu

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ শিক্ষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অজ্ঞাত পরিচয় বন্দুকধারী একটি স্কুলের স্টাফরুমে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় স্কুলটিতে পরীক্ষা চলছিল। ঘটনার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুলিশ হামলাকারীকে ধরতে তল্লাশি চালাচ্ছে।

এদিকে, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী নিন্দা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরাধীদের আইন অনুযায়ী দ্রুত শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি আর্মি স্কুলে বন্দুক ও বোমা হামলায় ১৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। নিহতদের বেশিরভাগই ছাত্র ছিল।

সূত্র : রয়টার্স, ডন, আনাদোলু এজেন্সি

Share





Related News

Comments are Closed