কোম্পানীগঞ্জে নিখোঁজের ৪৩ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে নিখোঁজের ৪৩ ঘন্টা পর হোরন মিয়া নামের এক জেলের মরদেহ পানিতে ভেসে ওঠেছে।
মঙ্গলবার (২ মে) সকাল ৮ টার দিকে উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া খালে হোরনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুপুর ১২টায় মরদেহ উদ্ধার করে।
নিহত হোরন মিয়া (৩২) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত রোববার দুপুরে পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। কিন্তু পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে খবর দেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সন্ধ্যার আগ পর্যন্ত স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার খোঁজ পাননি। রাত ৮টায় সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। প্রায় ঘন্টাব্যাপী চলা তাদের অভিযানেও খোঁজ মিলেনি হোরনের।
মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা হোরনের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন৷ বেলা ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুরঞ্জিত তালুকদার তার মরদেহ উদ্ধার করেন।
এব্যাপারে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, হোরন একজন মৃগী রোগী। মাছ ধরতে ডুব দিয়ে আর উঠে আসেননি। তিনি মাছ বিক্রি করে সংসার চালাতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed