দেশের ৬ বিভাগে কালবৈশাখী-শিলাবৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাত ৮টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, শনিবার দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার যেসব জেলায় কালবৈশাখী ঝড় হয়েছে, আজ শনিবারও সেসব জেলায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব জেলায় সেগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ ও গাজীপুর।
কালবৈশাখী ঝড়ের কারণে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed