সিলেটে ২১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) রাতে নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে দুলাল মিয়া (৩১) নামের যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ধৃত আসামির বরাত দিয়ে পুলিশ জানায়, দুলাল মিয়া সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে এনে সিলেট নগরীতে বিক্রি করতেন।
তার বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, মহানগর এলাকায় ডিবি টিম-৩ টহল ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে সোমবার রাত ১০টার দিকে শাহপরান থানাধীন শিবগঞ্জ পয়েন্টে অবস্থানকালে তারা জানতে পারেন নগরীর শাহজালাল উপশহর এলাকায় জি-ব্লকে দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন; সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফজলুর রহমান, এসআই (নি.) জয়ন্ত কুমার দে, এএসআই (নি.) মো. দেলোয়ার হোসেন, কনস্টেবল জীবেন্দ্র চন্দ্র, কনস্টেবল রওশন উদ্দিন, কনস্টেবল জায়েদুল হাসান ও কনস্টেবল জাহাঙ্গীর আলম।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed