সিলেটে ট্যাংক লরি অটোরিকশা সংঘর্ষে নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্যাংক লরি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক মহিলা যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।তাদের মধ্যে তিনজনই ওই নারীর সন্তান বলে জানা গেছে।
নিহত সুলতানা বেগম (৪৫) দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী। গাড়িতে সুলতানা বেগমের সাথে ছিলেন তার দুই মেয়ে ও এক ছেলে। তাদের চোখের সামনেই তাদের মা মারা যান।
দুর্ঘটনায় আহতরা হলেন-একই গ্রামের আবদিতপুরের তোতা মিয়া মেয়ে রিয়া বেগম (১৬), ছেলে রিয়াদ (১২), মেয়ে নূরি (৬), সিএনজি অটোরিক্শা চালক মাখন মিয়া (৩২)।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তি সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্যাংক লরি সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় আসা মাত্র বিপরীতমুখী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার মহিলা যাত্রী নিহত হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা। তিনি জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংক লরির চালক ও লরি আটক করা হয়েছে।আটক ট্যাংক লরি চালক সরোয়ার হোসেন সুজন (৩৩) দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট গ্রামের নবীর হোসেনের ছেলে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed