কানাইঘাটে ভারতীয় মদসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে ২১ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ এপ্রিল) উপজেলার সুরইঘাট বাজার এলাকা থেকে রুবেল আহমদ (২৯) কে আটক করা হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা।
আটক রুবেল আহমদ কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামের নাহিদ আহমদের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন সুরইঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় মদসহ রুবেলকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed