Main Menu

সিলেটে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমান পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জালালাবাদ থানাধীন পূর্বদর্শা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মো. হাবিবুর রহমান (২৫) সিলেটের জালালাবাদ থানাধীন পূর্বদর্শা এলাকার মো. শামিম আহমদের ছেলে।

সোমবার (২৪ এপ্রিল) এসএমপির জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে জালালাবাদ থানার তেমূখী পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে পূর্বদর্শা এলাকার হাবিবুর রহমানের বাড়ীতে তল্লাশী চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়। এ সময় মো. হাবিবুর রহমানকে আটক করা হয়।

আটককৃত মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed