দেশের আট অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আট আঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই আট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।
পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে। এসব অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
হাফিজুর রহমান জানান, আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও তাপদাহের আভাস রয়েছে। যা এই সপ্তাহেই শুরু হতে পারে। আজকের পূর্বাভাসে সারাদেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে। যা অব্যাহত থাকবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed